মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

তজুমদ্দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১.৫২ পিএম
  • ২১৬ বার পঠিত

এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধী।।
ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) উপজেলার ডাকবাংলো হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এসময়, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব মোঃ শাজাহান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান মায়া, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব আঃ গফুর, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সম্পাদক মোঃ সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম অভি, সোহেল তানভীর, শাহরিয়ার সেজান, কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, মোঃ সজীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত আলমগীর খোকনের কবর জিয়ারত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com