মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

তজুমদ্দিনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকের লিফলেট বিতরণ ও পথসভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ২.১৬ পিএম
  • ১১৯ বার পঠিত

এম এ হান্নান,তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলা,তজুমদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শশীগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে টিম গঠন করেন।স্বেচ্ছাসেবক দল তজুমদ্দিন উপজেলা লিফলেট বিতরণ ও তারেক রহমানের ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য পথসভায় তুলে ধরেন।এরই ধারাবাহিকতায় তজুমদ্দিন বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান উপজেলার শশীগঞ্জ বাজারে লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্যে বলেন, ‘দেশ নায়ক তারেক রহমানের বার্তা সারা দেশে পৌঁছে দেয়ার জন্য আপনাদের কাছে এসেছি। দুর্দিনে যারা দলীয় নেতা-কর্মীদের পাশে ছিলেন, সুখে দুঃখে নির্যাতিত কর্মীদের খোঁজ খবর নিয়েছেন তাদেরকেই দল বিবেচনা করবে। কোন আগন্তুক সুবিধাবাদী এদের ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।’তিনি আরো বলেন, ‘আপনাদের পাশে সার্বক্ষণিক কে ছিলেন? তা আপনারাই ভালো জানেন। আপনাদের চাওয়াকেই দল মূল্যায়ন করবে।’এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. সরোয়ার ভূঁইয়া রুবেল,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জামিল হোসেন অদুদ , সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন,সহ-সভাপতি রবিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, মোঃ আল মামুন, হান্নান হোসাইন, মোঃ মুরাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com