সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

২১ আগষ্ট গ্রেনেড হামলা তারেক রহমানসহ সকল আসামীরা খালাস পাওয়ায় তজুমদ্দিনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১১.৩৭ এএম
  • ১৬৯ বার পঠিত

এম এ হান্নান,তজুমদ্দিন প্রতিনিধি:
বহুল আলোচিত একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামীরা খালাস পাওয়ায় ভোলার তজুমদ্দিনে বিএনপির নেতাকর্মিরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। রবিবার (১লা ডিসেম্বর) দুপুরে বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালাসের রায় ঘোষনার পরেই তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আহাম্মদ ভবনের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে নেতাকর্মিদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় মোস্তাফিজুর রহমান বলেন, তারেক রহমান বাংলাদেশের ভবিষৎ। তার নামে স্বৈরাচার সরকারের সময় দায়ের হওয়া মিথ্যা মামলাগুলি বাতিল হওয়ায় সাধারণ মানুষ আনন্দিত। দলীয় নেতাকর্মিরা তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠন করে দেশ উন্নয়নের রোল মডেল হবে। এ সময় উপস্থিত ছিলেন, সম্ভুপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আলহাজ¦ কাজী ছালামত উল্যাহ, জহুরুল হক মাষ্টার, হাজী আক্তার হোসেন, যুবদল নেতা হাজী জাহিদুর রহমান মিরন, গোলাম মোস্তফা সবুজ, রিয়াজ পাঞ্চায়েত, মোঃ কবির, লোকমান পাটওয়ারী, দুলাল পাটওয়ারী, সোলাইমান পোদ্দার, নুরে আলম তালুকদার, আব্দুর রহমান সুমন, নুরনবী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক কামরুল হাসান, স্বেচ্ছাসেবক দলনেতা হাজী সাইদুর রহমান রিপন, মোশারেফ হোসেন, ফরিদ উদ্দিন হাওলাদার, নাজিম পাটওয়ারী, শাহিন চৌধুরী, হাসেম হাওলাদার, শাখাওয়াত হোসেন তালুকদার, জাকির পন্ডিত, সেলিম পন্ডিত, ওলামাদল নেতা মাও.ফারুক, মাও. মাকসুদ, মৎস্যজীবি দলনেতা ফরিদ উদ্দিন, মোঃ কিরণ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুলফিকার হাওলাদার, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিল, যুগ্ম আহবায়ক শরিফ হাওলাদার, ছাত্রদল নেতা হাসানুল বান্না, মেহেরাব হোসেন, তানজিদ, মেহেদী হাসানসহ দলীয় শত শত নেতাকর্মি উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com