বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২.২৩ পিএম
  • ১৭৬ বার পঠিত

আরিফুজ্জামান (সাগর),ঢাকা:
গত জুলাই-আগস্টে বিভিন্ন সময় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের মধ্যে পাঁচজনের পরিবারকে তিন লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর নির্দেশে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদের খোজঁখবর নেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন। অনুদানের অর্থ হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে ব্যক্তিগতভাবে কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে তাঁদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত শনিবার (২৩ নভেম্বর ২০২৪ খ্রি.) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এঁর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় ডিএমপির কমিশনার গত জুলাই-আগস্টে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপির নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা এবং সর্বোচ্চ সহযোগিতার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল (২৬ নভেম্বর ২০২৪) ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যে সকল নিহত পুলিশ সদস্যদের পরিবার আর্থিক অনুদান প্রাপ্ত হয়েছেন তারা হলেন- পুলিশ ইন্সপেক্টর মোঃ রাশেদুল ইসলাম, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টবল খলিলুর রহমান ও কনস্টবল মোঃ শাহিদুল আলম। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে কর্তব্যরত অবস্থায় নিহত ডিএমপির অন্যান্য সকল পুলিশ সদস্যদের পরিবারের কাছেও আর্থিক অনুদান হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com