বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

চিলমারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৩.২৯ পিএম
  • ১৮৪ বার পঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ‘চিলমারী’ ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষা প্রকল্প গ্রহণের দাবিতে, হাট ও ঘাটের খাজনা বাতিল এবং স্বাধীন স্থানীয় সরকারের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ 
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার, চিলমারী ইউনিয়নের চর কড়াই বরিশাল বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নাহিদ হাসান। এইচ এম মেহেদীর সঞ্চালনায় ও  ইউপি সদস্য আঙ্গুর মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোদ্দার, প্রধান শিক্ষক সাদাকাত হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শানজু মিয়া, স্থানীয় সংবাদকর্মী সাওরাত হোসেন সোহেল, মোনায়ার হোসেন মিনা, আরিফ আক্তার মিশু, নজির হোসেন। এ সময় বক্তারা দাবি করে বলেন, যে কোনো মুল্যে চিলমারী ইউনিয়নকে ভাঙ্গন হতে রক্ষা করতে হবে। ইতিমধ্যে ভাঙ্গনে শিকার হয়েছেন শতাধিক ঘরবাড়ি, আবাদী জমি ও নদীতে বিলিন হয়েছে। এর আগে প্রায় সাড়ে চার হাজার গাছ দিয়ে বান্ডাল তৈরী করেও চর রক্ষা হয়নি। বক্তারা আরও বলেন, তিন বছর হতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। এই চরে বছরে প্রায় ২০ লক্ষ টন ভূট্টা উৎপাদন হয়। অথচ এই চর রক্ষায় কারো নজর নেই। প্রয়োজনে আমরা স্বেচ্ছায় নদী ভাঙ্গন রোধে কাজ করব। তবুও এই ইউনিয়নকে রক্ষা করতে হবে বলে দাবী তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com