বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

আগামী জুলাই-এপ্রিলের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর কাম্য – মেজর হাফিজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১.১৯ পিএম
  • ১৬১ বার পঠিত

এম এ হান্নান,তজুমদ্দিনপ্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকালে ডাকবাংলো হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন, ইব্রাহীম গাজী, শাহরিয়ার সেজান, মহিবুল্লাহ রামীম, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মিজান চৌধুরী, মোঃ রাজীব, মেহেদী হাসানসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, বিগত ১৭ বছর আমাদের জন্য কঠিন সময় গিয়েছে। বাংলাদেশে আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি। কিন্তু এরা যে কত নিষ্ঠুর ও নির্মম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আসল রূপটি প্রকাশ পেয়েছে। তবে বিগত ১৭ বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনগুলো কঠিন আন্দোলনে লিপ্ত ছিল। অনেকে শহীদ হয়েছে শাহাদাৎবরণ করেছে। বাংলার মাটিতে আজ অথবা কাল তাদের বিচার অবশ্যই হবে। এ সময় তিনি ছাত্রদলকে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর মতো বেপরোয়া না হওয়ার নির্দেশনা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, কিংবদন্তীর নাম। কিন্তু আওয়ামী লীগ তাঁকে উপযুক্ত মর্যাদা দেয়নি বলেও মেজর হাফিজ মন্তব্য করেন।সভা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি আশা করি অন্তবর্তীকালীন সরকার আগামী জুলাই-এপ্রিলের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com