মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y

হাজারী গলির উত্তেজনা নিরসনে চসিক মেয়র ডা. শাহাদাতের সকাশে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭.৪০ এএম
  • ১২৯ বার পঠিত

মানব সময় ডেস্ক :
চট্টগ্রামে ইসকন সংক্রান্তে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হাজারী গলির বিরাজমান উত্তেজনা নিরসন, এলাকাায় শান্তি প্রতিষ্ঠায়, নিরাপরাধ ঔষধ ব্যবসায়ী ও কর্মচারিদের গ্রেপ্তার না করতে, ইতিপূর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্য হতে নিরপরাধ ঔষধ ব্যাবসার মালিক-শ্রমিকদের মুক্তি দেয়ার বিষয়ে সহযোগিতা চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ম
মেয়র নগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সাথে বৈঠক করেছেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা (বিসিডিএস) শাখা, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস)নেতৃবন্দ।
১১ নভেম্বর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির একটি প্রতিণিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মেয়র এর কার্যালয়ে উক্ত বৈঠক সম্পন্ন হয়।
বৈঠকে বক্তব্য রাখেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মি. যীশু বণিক। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক বিকাশ কান্তি সিংহ, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা শাখা(বিসিডিএস)’র সহ সভাপতি জয় প্রকাশ দাশ, সহ-সভাপতি শাহজাহান ছিদ্দিকী, সহ-সভাপতি দিলীপ কুমার ধর, যুগ্ম সম্পাদক রাজীব ধর তমাল, প্রশান্ত কুমার পান্ডে প্রমুখ। বৈঠকে উপস্থিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা চসিক মেয়র এর দৃষ্টি আকর্ষণ করে গত ৫ নভেম্বর হাজারী গলি ও আশপাশের এলাকায় সংগঠিত ঘটনায় যৌথবাহিনীর উপর দুষ্কৃতকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরূপ ঘটনা আর পুনরাবৃত্তি না হওয়ার জন্য সচেষ্ট থাকার প্রতিশ্রুতিসহ প্রকৃত দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়া জাতীয় অর্থনীতির যোগানদাতা জীবনরক্ষাকারী বাংলাদেশের বৃহৎ ঔষধ বাণিজ্য হাব হাজারী গলির ঔষধ ও জুয়েলারী মার্কেট ও দোকান নিরবিচ্ছিন্নভাবে খোলা রাখার পরিবেশ নিশ্চিৎ করার জন্য আটককৃদের মধ্যে নিরপরাধীদের মুক্তিসহ অত্র ঘটনায় লিপিবদ্ধ মামলার এজাহার বহির্ভূত নতুন করে নিরপরাধ কোন ঔষধ ব্যাবসায়ী ও কর্মচারীকে ঢালাওভাবে গ্রেপ্তার না করতে চসিক মেয়রের আইনগত সহযোগিতা কামনাসহ হাজারী গলির অভ্যন্তরীণ ও বহিরাগত দুষ্কৃতকারীদের কবল থেকে ও পতিত স্বৈরাচারের দোসরদের উন্ধনদাতা- সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র থেকে ঐতিহ্যবাহী হাজারী গলির ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করণের উপর গুরুত্ব আরোপ করে। সেই সাথে হাজারী লেইন, টেরীবাজার ও কেসিদে রোড় এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করণসহ এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com