শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন:

  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১.২৮ পিএম
  • ২০৯ বার পঠিত

এম এ হান্নান তজুমদ্দিন প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (৭ অক্টোবর) বিকালে ৪টায় তজুমদ্দিন উপজেলা ও প্রেসক্লাব চত্বরে শিক্ষকরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। তজুমদ্দিন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. মহিউদ্দিনের  সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বৈষম্য নিরশনে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোন সুফল পাইনি। দীর্ঘ ১০ বছর পূর্বে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করে ২০টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হন। ওই সময় ২০ থেকে ১১ তম গ্রেড পর্যন্ত বেতনের গ্রেড ব্যবধান নির্ধারিত হয়েছিল ৮শত টাকা। অথচ দশম গ্রেড থেকে ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ ১২ হাজার  টাকা। যার ফলে ১৩ তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের জীবনমানের কোন উন্নয়ন ঘটেনি।এক দফা এক দাবি জানিয়ে শিক্ষক নেতারা আরো বলেন, ১০ম গ্রেড,আমাদের দাবি নয়, অধিকার। জরিপ, ভোটগ্রহণসহ রাষ্ট্রীয় নানা কাজে আমরা প্রাথমিকের শিক্ষকবৃন্দ নিয়মিত কর্তব্য পালন করে আসছি। একটি আদর্শ এবং সুশিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com