শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় কিশোরীকে ধর্ষণ, মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালু এসআরবি-৭, চট্টগ্রাম এর জালে আটক “দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার চট্টগ্রাম এর অভিযান ও জরিমানা :

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১২.২৭ পিএম
  • ২৬৪ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক সিএমপি পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে উক্ত বাজারে মতিনের ডিমের দোকানে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ডিম বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০,০০০/-টাকা অর্থদণ্ড করা হয়। একই অপরাধে মেসার্স আবুল বশর সও: এর ডিমের দোকানে ১০,০০০/-টাকা অর্থদণ্ড করা হয়। এবং সালমা এন্টারপ্রাইজ এ ৮,০০০টাকা অর্থদণ্ড করা হয়। গরীবে নেওয়াজ মুরগির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩,০০০/- এবং শাহ আমানত পোল্ট্রি সেলস সেন্টার ৫০০০/-টাকা ও ‘লোকমানের মরিচের পাইকারি দোকানে ২০০০/-টাকা অর্থদণ্ড করা হয়। ৬টি প্রতিষ্ঠানে মোট ৪৮০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।অভিযান পরিচালনায়: জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), নাসরিন আক্তার ( সহকারী পরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক, জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক) । জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com