রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

অসহায় শিক্ষার্থীর চুরি হওয়া অটো রিকশা উদ্ধার করে মানবিকতার পরিচয় দিল ডিবি এসআই মফিজুল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৩৭ পিএম
  • ১৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ-যশোর ডাকাতিয়া গ্রামের ইয়াছিন বয়স ১৫,ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে পড়ালেখা করেন। দরিদ্র পরিবারের সন্তান ইয়াছিন পরিবারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি মা এর লোনের টাকায় কিনা রিকশা চালিয়ে কিস্তির টাকা পরিশোধ সহ পরিবারের ভরন পোষনের ও দায়িত্ব পালন করতেন|
প্রতিদিনের ন্যায় ২২ সেপ্টেম্বর তারিখে শহরে রিকশা নিয়ে বের হলে অপরিচিত এক যাত্রি তার রিকশা ভাড়া করে কোর্ট মোড়ে নেমে যায় এবং ইয়াছিন এর মোবাইল নাম্বার নিয়ে জানায় সে ব্যবসা করে প্রতিদিন তার রিকশা প্রয়োজন, তাই ঘন্টা চুক্তি ভাড়া চালাবে কি না। ইয়াসিন তাতে রাজি হয়। পরের দিন ২৩ জুলাই তারিখে অপরিচিত আরোহি তার একটি নাম্বার থেকে ফোন করে ইয়াছিনকে , সে সময় ইয়াসিন স্কুলে ছিল। স্কুল ছুটি হলে দ্রুত রিকশা নিয়ে শহরে আসে এবং ঐ ব্যক্তির সাথে গাড়িখানা রোডে দেখা করে। সেখান থেকে রিকশা নিয়ে কোর্ট মোড় ঘুরে পুনরায় গাড়ি খানা রোডে স্যামসাং শো রুমের সামনে দাঁড় করিয়ে ব্যক্তিটি তিন তলায় যায়, লোকটি ছিল পা খোঁড়া । তিন তলা থেকে নীচে নেমে ইয়াসিন কে লোকটি বলে উপরে একটি স্টিলের মই আছে নিয়ে আসতে হবে। লোকটির পায়ে সমস্যা দেখে তার অনুরোধ ফেলতে পারে না ইয়াসিন। চাবি নিয়ে উপরে গেলে রিকশা নিয়ে চম্পট দেয় লোকটি।
ইয়াসিন কান্না করতে করতে ছুটে আসে ডিবি অফিসে। মানবিক এস আই মফিজুল তার ঘটনার বিস্তারিত শুনে ব্যক্তির মোবাইল নাম্বার ও সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ৭২ ঘন্টার মধ্যে লোকটিকে সনাক্ত করে শংকরপুর গোলপাতা মোড় থেকে ২৫ সেপ্টেম্বর বিকালে আটক করে জানতে পারেন তার নাম জাহাঙ্গীর বাড়ি অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে। শংকরপুর এলাকায় ভাড়া থাকে সে। জাহাঙ্গীর আরো জানায় রিকশাটি তার পূর্ব পরিচিত বাঘারপাড়া উপজেলার বাশুয়াড়ি গ্রামের শাহাদত হোসেন এর ছেলে জাহাঙ্গীর হোসেন এর নিকট ১৮ হাজার টাকায় বিক্রি করেছে। পরে তাকে নিয়ে আরেকটি রিকশা বিক্রির কথা বলে ডেকে জাহাঙ্গীর কে বসুন্দিয়া বাজার থেকে আটক করে ডিবি পুলিশ এবং তার স্বীকারোক্তি মতে জাহাঙ্গীর এর বাড়ি থেকে শিক্ষার্থী ইয়াসিন এর রিকশাটি উদ্ধার করে।
রিকশাটির খোঁজ পেয়ে যেন একটি পরিবার জীবন ফিরে পেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com