শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

বিভিন্ন কোম্পানির বস্তায় নিজেরাই চাল বস্তাজাত করে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১.১৪ এএম
  • ১৬৭ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
আজ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রি., রোজ সোমবার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী রেলওয়ে বাজার এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে উক্ত বাজারে ‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ‘ নামক ডিমের পাইকারি প্রতিষ্ঠানে; উৎস বিক্রেতার তথ্য, ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় ও হালনাগাদ বিহীন মূল্য তালিকা প্রদর্শন করায় ২০,০০০/-টাকা জরিমানা করা হয়।

স্টেশন রোড,পাহাড়তলী রেলওয়ে বাজারে অবস্থিত ‘মেসার্স শাহ পরান স্টোর’ নামক চাউলের পাইকারী দোকানে; বিভিন্ন কোম্পানির বস্তায় নিজেরাই চাল বস্তাজাত করে (বিশেষত ‘মেসার্স হাজী আব্দুর রহমান অটোমেটিক রাইস মিল’ এর বস্তা ব্যবহার করে) বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় উক্ত প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- টাকা জরিমানা (দুইটি প্রতিষ্ঠানে মোট-১,২০,০০০/-টাকা জরিমানা ) করে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনায়: জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), জনাব মোঃ আনিছুর রহমান ( সহকারী পরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক)।জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com