সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

চট্টগ্রাম রেলের স্ক্রাপ পাচারের অভিযোগ, প্রশাসন নীরব, দেখার কেউ নেই

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ২.২৩ পিএম
  • ২২৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম রেলের স্ক্রাপ পাচারের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ৯ সেপ্টেম্বর সিজিপিওয়াই হতে তিনটি ট্রাক ( ফেনী- ট ১১-০৪৫৭, ঢাকা মেট্রো-ট ১৬-৪৮৩৪ ও ঢাকা মেট্রো-ট ১৬-৬৩৩৪) রেলের স্ক্রাপ পাচারের ফেনী- ট ১১.০৪৫৭ গাড়িটি আনুমানিক দুপুর ০১.০০ টার সময় ডিপো থেকে বাহির হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
স্থানীয় সূত্র জানায় রাত ০৯.০০ টার সময় ফেনী- ট ১১-০৪৫৭ গাড়িটি আটক করে মিরসরাই হাইওয়ে থানার পুলিশের এসআই বোরহান উদ্দিনের কাছে বুঝিয়ে দেয়। এক ঘন্টা পর গাড়িটি ছেড়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে এক কর্মকর্তা বলেন, গত সোমবার ৯ সেপ্টম্বর সকালে ৩টি ট্রাক হেড টিএক্সআর ডিপোর সামনে এনে শ্রমিক নেতা রাশেদুল আলম বাবলু ও নুর উদ্দিনের সহায়তায় পূর্বের ন্যায় মাল বোঝাই করে গাড়ি বের করে দেয়। ট্রাক ভর্তি মাল মিরসরাই থানার আশে-পাশে গিয়ে ধরা পড়ে। ধরা পড়ার পর জানা যায় কোন প্রকার কোন ডকুমেন্টস ছাড়া মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে।
কোন ডকুমেন্টস ছাড়া স্ক্রার্পগুলো শাহাদাৎ হোসেন আজাদ কিভাবে দিল আর গেইটে দায়িত্বরত আরএনবি কিভাবে এই গাড়িকে যেতে দিল? নিশ্চয়ই এটির সাথে উদ্ধর্তন কর্তৃপক্ষ কোন না কোন ভাবে জড়িত।মিরসরাই হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন আটককৃত গাড়ির রেলওয়ে যন্ত্রাংশ কাগজপত্রের বিষয়ে মুঠোফোনে বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যাচ্ছে ইসুনোট, গেইট পাস নাই। কিন্তু মোবাইলের হোয়াটসঅ্যাপ-এ গেইট পাস দেখালে রাত ১০.০০ টায় গাড়িটি ছেড়ে দিয়েছি।
হেড টিএক্স আর মোঃ শাহাদাৎ হোসেন আজাদকে অফিসে গিয়ে পাওয়া যায়নি এবং মুঠোফোনে বারবার ফোন করার পরও তিনি ফোন রিসিভ করেননি। টিএক্সআর মোঃ জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, ইস্যুনোট ও গেইটপাস ছাড়া গাড়ি বাহির হওয়ার কোন সুযোগ নেই। গেইটের দায়িত্বে থাকা আরএনবি এসআই ফরহাদ বলেন, আমি তিনটা এক সাথে গেইটপাস পেয়েছি বিকাল ৫টার সময়। স্ক্রাপ পাচারের বিষয়ে জানতে সিএমই/ই তাপস কুমার দাস কে মুঠো ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com