সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামে আঃ লীগের ৮৫ নেতাকর্মীর নামে মামলা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩৮ এএম
  • ১৩২ বার পঠিত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। গতকাল শুক্রবার জেলা যুবদলের সদস্য আবু তাহের মেছবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি ওয়াহিন্নবী সাগর, রাকিবুজ্জামান রাকিব, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৮৫ নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট জেলা শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতের ওপর দেশীয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা হামলা করেন। তাঁরা হত্যার উদ্দেশে মারধর করে অনেক আন্দোলনকারীকে গুরুতর জখম করেন। এ ছাড়া মামলায় আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
৪ আগস্ট কুড়িগ্রাম শহরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার জমায়েত চেষ্টাকালে শহরে প্রবেশের বিভিন্ন পথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা–কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জড়ো হয়। অন্যদিকে শহরের দাদামোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে অংশ নেয় বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা।
ওই দিন আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হন। পরে আওয়ামী লীগ পিছু হটতে বাধ্য হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com