শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

আইন হাতে তুলে নেবেন না, অপরাধে জড়িত হলে দায় বিএনপি নিবে না–মেজর হাফিজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২০ এএম
  • ১৯৮ বার পঠিত

এম এ হান্নান তজুমদ্দিন প্রতিনিধি | মানব সময় |
ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি, মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী দুঃশাসনে ১৬ বছর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রধান সহ যারা নির্যাতন ও জুলুমের সাথে জড়িত ছিল, তারা অনেকে পালিয়ে গেছে। জুলাই -আগস্ট এর গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তিনি নেতা- কর্মিদের উদ্দেশ্যে বলেন, আইন কেহ হাতে তুলে নেবেন না। যারা ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেহ অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোন ব্যবস্থা নেওয়া হবে। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে দিতে চাই।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চাচড়া, শম্ভুপুর ও সোনাপুরে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তৃতা করেন,  সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, শাহাদাত হোসেন পাটোয়ারী ,উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার, চাচড়া বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক আবুল কালাম নিরব, শম্ভুপুর (দক্ষিণ)  বিএনপি সভাপতি আলমগীর খোকন,শম্ভুপুর (উত্তর)  বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনসারুল হক,সম্পাদক জাকির হোসেন মনু,উপজেলা যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com