রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

সুস্থ চাহিদা ও চাহিদা পরিপূরণ যৌন শিক্ষা অত্যাবশ্যক (টুম্পা পাল, কলকাতা)

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৫ এএম
  • ১৬৫ বার পঠিত

মানব সময় সাহিত্য পাতা :
মানব জীবনের দুটি চাহিদা একে অপরের পরিপূরক। মানসিক চাহিদা এবং দৈহিক চাহিদা।
আমাদের জন্মগত সহজাত গুণ বা প্রবৃত্তির কারণে একটা মানুষের থেকে অন্য মানুষকে আলাদা করে। প্রত্যেকের ভিন্ন ভিন্ন চাহিদা এবং সেই চাহিদা পূরণের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা অনেকটাই সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে। দৈহিক চাহিদা যেমন মানসিক চাহিদাকে প্রভাবিত করে আবার মানসিক চাহিদাও দৈহিক চাহিদাকে প্রভাবিত করে। আমাদের মৌলিক চাহিদা হল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। খাদ্য ছাড়া আমরা ১৫ দিন বেঁচে থাকতে পারি। বাকিগুলো ছাড়া আমরা পশুর মত বাঁচি। দৈহিক চাহিদা মধ্যে খাদ্যের চাহিদা এবং যৌন চাহিদা অধিক মাত্রায় প্রকট আর এই চাহিদার তীব্রতাই মানসিক চাহিদাকে বেশি নিয়ন্ত্রণ করে।
মানসিক চাহিদা যথাযথভাবে পরিপূরণ না হলে হতাশার শিকার হয়, যা বর্তমান জীবনযাত্রায় অহরহ দেখা যায়। দৈহিক চাহিদা বা জৈবিক চাহিদা একটি বিশ্বব্যাপী চাহিদা যা মানুষের প্রাথমিক চাহিদা। জন্মের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবেই এই চাহিদা থাকে। যৌনতা মানবদেহের অত্যন্ত স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ একটি চাহিদা। প্রাণী মাত্রই এই চাহিদা পূরণের জন্য শারীরিক এবং মানসিক আকাঙ্ক্ষা অনুভব করে। এই চাহিদা পূরণের জন্য অনেকেই সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত। যদিও এটি মৌলিক চাহিদা নয়, তবু এটিকে অত্যাবশ্যক চাহিদার অন্তর্ভুক্ত করা হয়। তাই এই চাহিদা পরিপূরণের জন্য পরিবার এবং রাষ্ট্রকে সঠিক ভাবে দায়িত্ব নিতে হবে। এই জৈবিক চাহিদা কখনো সরাসরি কখনো বা অন্য কিছুর আশ্রয়ে মানুষ পূরণ করে যেমন কল্পনা বা দিবাস্বপ্ন, সাহিত্য সংস্কৃতি বিনোদন ইত্যাদি । এই মাধ্যমে চাহিদা পূরণে অন্য করো ক্ষতি হয়। কিন্তু যাদের চাহিদা পশুত্বের রূপ ধারণ করে তাঁরা সমাজের ক্ষতিকারক হয়ে দাঁড়ায়।
মানসিক চাহিদার ওপর জৈবিক চাহিদা কম বা বেশি হতে পারে। আবেগ, প্রেম, অভিমান, মা বা প্রেমিকার আদর এগুলো মৌলিক মানবিক চাহিদা যা প্রত্যেক মানুষের নিজস্ব ধারণার উপর নির্ভর করে। এই মানসিক চাহিদাগুলি যৌন চাহিদার ওপর প্রভাব বিস্তার করে। যৌন চাহিদা যেহেতু আমাদের জন্মগত। তাই শৈশব ও কৈশোরেও এই চাহিদা থাকে। তারা তাদের স্বাভাবিক পদ্ধতিতে এইগুলো পূরণের পথ খুঁজে নেয়। যেহেতু যৌবনের চাহিদা অনেকটা উগ্র, এবং মাঝে মাঝে তা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে অতিমাত্রায় উৎসুকতা ও জানার আগ্রহের কারণে । এবং আমাদের সুস্থ সমাজ ও সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বয়সন্ধিকালে যৌন শিক্ষা অত্যাবশ্যক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com