সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১২.০৭ পিএম
  • ১৫২ বার পঠিত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রেলষ্টেশন রোড থেকে রাজারহাট উপজেলার ছাত্র জনতা ও ইউপি সদস্যগণের ব্যানারে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হকের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আবদুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান লিটন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজানুর মাহিন, মশিউর রহমান, শাহ-রিয়ার আহমেদ, মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বাবু, মাহবুবুর রহমান, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজ, উপজেলা যুবদল সদস্য সচিব নয়ন আলী, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যাপারি প্রমুখ। বক্তারা বলেন, ২৪ঘন্টার মধ্যে দূর্নীতিবাজ রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হককে পদত্যাগের দাবী সহ অপসারণ না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

বক্তারা আরো বলেন, প্রতারক ও দূর্নীতিবাজ এনামুল হক বার বার তার রুপ পরিবর্তন করেন। প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় থাকলেও পরবর্তীতে টাকার বিনিময়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং বিগত দুইটি ইউপি নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে ব্যাপক অয়িমের মাধ্যমে নৌকা প্রতীক নিয়ে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানিয় কিছু আওয়ামী লীগের দুস্কৃতীকারীর সহযোগিতায় অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন।

অপরদিকে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরেই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্ররা উপজেলার সকল প্রতিষ্ঠানের দূর্নীতিবাজদের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com