শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

সীতাকুণ্ডের ইউএন ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন | মানব সময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১১.৪৭ পিএম
  • ১৫৩ বার পঠিত

এম,ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কে এম রফিকুল ইসলাম। সোনার বাংলা গড়ায় প্রত্যয়
উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সম্মাননা প্রদান করেন।

উল্লেখ্য, সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কে এম রফিকুল ইসলাম যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। তার কিছু উল্লেখযোগ্য কাজ: জঙ্গল সলিমপুরে ১০ একর জমি উদ্ধার; ডিসি পার্কের অবকাঠামো উন্নয়ন কাজ সমন্বয়; সবগুলো পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডেলিভারী রুম আধুনিকরণ; শতভাগ স্কাউট কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন; ৯ টি ইউনিয়নে ৯টি খেলার মাঠ প্রস্তুতকরণ; প্রতিটি স্কুলে ইংরেজি স্পিকিং কোর্সের আয়োজন; সফলভাবে ফ্লাওয়ার ফেসটিভ্যাল সমাপ্তিকরণ; সর্বজনীন পেনশন স্কিমে প্রায় ৭০০০ হাজার রেজিস্ট্রেশন সম্পন্নকরণ; এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য মহাসড়কে বিনামূল্যে বাসের ব্যবস্থাকরণ; নির্বাচনের সময় বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ইলেকশন ওয়েবসাইট বানানো সহ অন্যান্য কার্যক্রম।
কে এম রফিকুল ইসলাম বলেন, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের। এ স্বীকৃতি সরকারি দায়িত্ব পালনের গতিকে আরো ত্বরান্বিত করবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com