শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা টিভির ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৮.৩৫ এএম
  • ১৯৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম |
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি ৭ বছর পূর্ণ করে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ষপূর্তির অনুষ্ঠান।
গতকাল রোববার নগরীর জামালখানস্থ প্রেসক্লাবে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বাংলা টিভির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, মিডিয়া ও পুলিশ কখনোই প্রতিদ্বন্দ্বী নয়। পুলিশের ভুলত্রুটিগুলো তুলে ধরে মিডিয়া পুলিশকে সংশোধনের পথ তৈরি করে দিবে বলে আমি বিশ্বাস করি। একটি বেসরকারি চ্যানেল হিসেবে ৭ বছর গৌরবের সাথে কাজ করাও একটা বড়ো অর্জন বলে উল্লেখ করেন পুলিশ কমিশনার।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন চ্যানেলটি তার সুনাম ধরে রেখে আরও শত বছর গৌরবের সাথে কাজ করে যাবে।

আলোচনা সভা শেষে কেক কেটে স্যাটেলাইট চ্যানেলটির বর্ষপূর্তি আনন্দের সাথে উদ্‌যাপন করা হয়। চ্যানেলটির ৮ম বর্ষ পদার্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ,ব্যুরো চীফ চৌধুরী মোঃ লোকমান, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন,বাঘমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন,সিইউজের সভাপতি মোঃ শামসুল হক,সিইউএম জের সাংবাদিক মোঃ শামসুল হক হায়দারী সহ চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, দর্শক ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com