রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৮.০৭ এএম
  • ১৭৪ বার পঠিত

মা ন ব স ম য় ডে স্ক :

নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডের এক আওয়ামী লীগ নেতা জাহিদুল আলম মিন্টু (৩৮) নামে গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
রবিবার বিকেলে তিনি দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসায় আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার।
মিন্টু ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বন্দর থানার ওসি জানান, জাহিদুল আলম মিন্টু নিজের বাসাতেই রবিবার বিকেল পাঁচটায় আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন।
বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিরকুটেও তিনি ঋণের কারণে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছেন এবং ঋণ গ্রস্ত সহ আরো একাধিক সমস্যা থাকলে তাও দেখা হবে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত পুলিশ অফিসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com