বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

সানরাইজ স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও স্বাধীনতা দিবসের আলোচনা

  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৭.২৮ এএম
  • ৩৩৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
শিশুদের মাতৃসেবার আলোকে গড়ে তুলুন-
আলোচনা সভায় হাজী ইকবাল
নগরীর ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে দি সানরাইজ কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস আলোচনা সভা ০৮ মার্চ, শুক্রবার দিনব্যাপী চান্দারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট বিমাবিদ,ক্রীড়া সংগঠক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ এনামুল হকের সঞ্চালনায়ে স্বাধীনতা দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্দর, ইপিজেড- পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক জননেতা আলহাজ্ব ইকবাল আলী আকবর। তিনি বলেন, আগামী প্রজন্মের শিশুদের মাতৃসেবার আলোকে গড়ে তুলতে মাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নৈতিক শিক্ষা ও মনুষ্যত্বের মূল্যায়ন জাগ্রত করে সুশিক্ষা দানের বিশেষ ভাবে অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক মোঃ ইকবাল আলী নূর, বিশেষ অতিথি ছিলেন -সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্দর জোন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয়কারী, মাষ্টার ট্রেইনার মোঃ আব্দুল হাকিম চৌধুরী, স্কুলের পরিচালক ডা: মিসেস আফরোজা খাতুন, স্থানীয় ক্রীড়া – সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক মোঃ মাসুদ পারভেজ।‌

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস সোনিয়া আক্তার। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এছাড়া ছাত্র -ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা দিবসের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com