রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

দক্ষিণ হালিশহরে একাডেমি কাপ ফুটবলের উদ্ধোধন: ট্রাইবেকারে পদ্মা-মেঘনা জয়ী

  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪, ৭.২৪ এএম
  • ২৭০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক,মানব সময় :
খেলাধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে মাঠে চল। এই শ্লোগান দিয়ে যাত্রা করা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি আজ পরিপূর্ণ যৌবনের দিকে ছুটে চলেছে।
তৈরি করছে অনন্য মানুষ ও ক্রীড়া সংগঠক, সৃষ্টিশীল ক্রীড়াবিদ।
প্রতিষ্ঠা বার্ষিকী ২৪বছরে আজ অনেক সুন্দর করে এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত “দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি” ।
০১ মার্চ শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে একাডেমী কাপ ফুটবলের ৩য় আসর উদ্ধোধন করা হয়েছে।
উপ কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও একাডেমীর অভিভাবক সদস্য মোঃ সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদের পরিচালক ও ক্লাবের উপদেষ্টা মোঃ দেলোয়ার আমিন হারুন।
পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা’র সঞ্চালনায় উদ্ধোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোঃ মোস্তাফিজুর রহমান, আঃ আজিজ, মানবাধিকার সংগঠক ও পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার, আবু জাফর বাবু, মোঃ শাহানুর, মোঃ হানিফ, সংগঠক রাসেল মাহমুদ।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেছেন রেফারি মোঃ আলাউদ্দিন সহকারী রেফারি আব্দুর নূর, শাখাওয়াত হোসেন,৪র্থ রেফারি মোঃ শিফাত।
খেলাটি নির্ধারিত সময়ে ০-০গোলে ড্র হলে সরাসরি ট্রাইবেকারে পদ্মা-মেঘনা ৩-২ গোলে যমুনা টিম কে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেছে। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের কিপার সাঈদী।
সোমবার বিকেলে লিগের শেষ খেলা কর্ণফুলী টিম যমুনা টিমের খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com