বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.২২ এএম
  • ১৬০ বার পঠিত

১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বুধবার ০৫:০০ মিনিটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অধিদপ্তরের চট্টগ্রাম পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে (পাহাড়তলী বাজার, চট্টগ্রাম) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও অংশীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বর্ণিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ, অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্যবৃন্দ, চট্টগ্রামের পাহাড়তলী বাজারের সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্বাগত বক্তব্যে পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মহাপরিচালক মহোদয়কে পাহাড়তলী বাজারে স্বাগতম জানান এবং বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, দ্রব্যমূল্য যৌক্তিক মূল্যে সরবরাহ করাতে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধারা অব্যবহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শুরুতে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ উপস্থিত ব্যবসায়ীবৃন্দকে সভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় নিয়মিত বাজার তদারকির পাশাপাশি অত্র দপ্তর কর্তৃক নিয়মিত সেমিনার ও সভা আয়োজনের বিষয় উল্লেখ করে তিনি জানান, পাহাড়তলী বাজার চট্টগ্রামের গুরুত্বপূর্ণ একটা পাইকারি ও খুচরা বাজার। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে তিনি অত্র বাজারের ব্যবসায়ীদের সহযোগিতা করার অনুরোধ করেন।
সভার সভাপতি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ.এইচ.এম. সফিকুজ্জামান (অতিরিক্ত সচিব) মহোদয় তার বক্তব্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন বিষয় উল্লেখপূর্বক ব্যবসায়ীদের সততা ও স্বচ্ছতার সাথে ব্যবসা করার পরামর্শ দেন। মজুতদারি, অতিমুনাফা, ভেজাল পণ্য বিক্রয়ের মতো অপরাধ হতে বিরত থাকার অনুরোধ করেন।
উম্মুক্ত আলোচনায় ব্যবসায়ীবৃন্দ নানা বিষয়ে আলোচনার পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সম্মত হন।
অত:পর উপস্থিত ব্যবসায়ীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com