সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে জনগণের সেবায় নিজকে আত্ম নিয়োগ করবো – সাইদুল ইসলাম সোহাগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ২.২৯ পিএম
  • ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
চরমানিকা ইউনিয়ন পরিষদের আসন্ন উপ – নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ওই এলাকার জনগণের সেবায় নিজকে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম সোহাগ আখন। আজ মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর কাছে মনোনয়ন পত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আমাকে চরমানিকার জনগণ ইতোপূর্বে বিপুল ভোটে চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের পাশে ছিলাম, আছি ও থাকবো ইনশাআল্লাহ। মাঝে ২টা নির্বাচনে অংশ গ্রহণ করিনি। দলীয় পদে থেকে চরমানিকার মানুষের সুখে – দুঃখে যতটুকু সম্ভব সাড়া দিয়ে ছিলাম। ভোলা – ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের হাতকে আরও শক্তিশালী ও স্হানীয় উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করার পাশাপাশি আজ জমা দিয়েছি।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস চরমানিকা ইউনিয়নের জনগণ আমাকে, তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আবার ও চেয়ারম্যান নির্বাচিত করবেন।

সাইদুল ইসলাম সোহাগ চরমানিকাকে মাদক মুক্ত একটা ইউনিয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজ মনোনয়ন পত্র জমাদানকালে চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আমির খসরু,চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা সালেহ উদ্দিন, সহসুপার মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মোঃ আবদুর রহমান, মাওলানা মোঃ ফারুক হোসেন জিহাদীসহ যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com