শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোটের দিন প্রশাসনকে সহযোগিতা করবে আ.লীগ

  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১.০৫ পিএম
  • ৪৩৩ বার পঠিত

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সকল নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। একইসঙ্গে আচরণ বিধি মেনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকেও সহায়তা করতে হবে।

শনিবার (০৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে ভোট বিরোধী নাশকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে ইসি জানিয়েছে সরকারের নির্বাহী বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলবে।

এছাড়া আ. লীগের নেতা কর্মীদের ভোটার, নাগরিক, সকল প্রার্থীকে অনুরোধ জানিয়েছি ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সতর্ক থাকতে এবং ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য আচরণ বিধি মেনে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য আমরা সাংগঠনিক নির্দেশনা পাঠিয়েছি।

তিনি আরো বলেন, আমরা যেমন ভোটারদের জোর করে ভোটকেন্দ্রে নিতে পারি না। একইভাবে তাদের ভোটকেন্দ্রে যেতে বাধাও দিতে পারি না।

বিপ্লব বড়ুয়া বলেন, আমরা প্রত্যাশা করি জনগণ অত্যন্ত সংগ্রামী। এই জাতি জীবনের বিনিময়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে।

দেশের জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশন সংক্রান্ত উপকমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম বলেন, ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে ভীতির সৃষ্টি করছে বিএনপি, জামায়াত। যে নাশকতা সৃষ্টি করছে এটি ফৌজদারি অপরাধ। তারা মশাল মিছিল করছে, চোরাগোপ্তা হামলা করছে। মানুষ এই ষড়যন্ত্র প্রতিহত করতে চায়।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন হরতাল ডেকেছে বিএনপি। এরই মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজন নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com