মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

গীতার কর্ম ও জ্ঞান মানুষকে অপকর্ম থেকে বিরত রাখে :ভারতীয় সহকারী হাই কমিশনার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৯.০৯ এএম
  • ২২৯ বার পঠিত

চট্টগ্রাম ব্যুরো অফিস:২৩ নভেম্বর

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন বলেছেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। এখানে মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বেও সাধনা করাই হলো গীতা শিক্ষা। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।

গতকাল ২২ নভেম্বর,বিকেলে সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী বার্ষিক অনুষ্ঠানের শেষ দিন শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫তম শুভ আবির্ভাব উপলক্ষে আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সনাতন ধর্ম মহাসম্মেলনের শুভ উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার। শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের আবির্ভাব দিবস উপলক্ষে সন্ধ্যায় ১১৫টি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এছাড়া দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল-গুরু পূজা, গুরু বন্দনা, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলারতি, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ। মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাষ্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সনাতন ধর্ম মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভারতের বেঙ্গালুরুর শ্রীশ্রী রবিশঙ্কর মঠের জনসংযোগ কর্মকর্তা যোগীরাজ শ্রীমৎ স্বামী প্রবুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ সচ্ছিদানন্দ গিরি মহারাজ, বেঙ্গালুরুর শ্রীশ্রী রবিশঙ্কর মঠের শ্রীমৎ সুজন ব্রহ্মচারী ও ভারতের বেনারশের কাশীনাথের শ্রীমৎ প্রবীর আনন্দ ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য রাখের সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের যুগ্ম সম্পাদক ডা. বাসুদেব দাশ। গীতা পাঠ করেন জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী। সনাতন ধর্ম মহাসম্মেলনের মঠের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, লায়ন দিলীপ শীল, সাংবাদিক রনজিত কুমার শীল, এডভোকেট বিমল চন্দ্র শীল, কল্লোল সেন, প্রবাসী সাংবাদিক রনজিত কুমার শীল, অমল শীল, অজিত কুমার শীল, প্রদীপ মহাজন জহর, ইঞ্জিনিয়ার সুবল শীল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com