শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

বীমা গ্রাহকের ৪৮৯৫৭৫ লাখ টাকা মৃত্যু দাবি পরিশোধ করল আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স

  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১.২৭ পিএম
  • ২০৫ বার পঠিত

মানব সময় ডেস্ক নিউজ :
পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্সের নিকট একটি বীমা পলিসি করেছিলেন সৈয়দপুরে মতির মোড় আবাসন এর শারমিন বেগম।
১৫ বছর মেয়াদী এই বীমা পরিকল্পের মাসিক প্রিমিয়াম ছিল ২ হাজার’ ৮৫ টাকা। পলিসিপত্র পূরণের পর ৭ মাসের কিস্তিও পরিশোধ করেন শারমিন বেগম। এরপরই বিধাতার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান শারমিন বেগম। বন্ধ হয়ে যায় তার বীমা পলিসি।

শারমিন বেগমের মৃত্যুর পর ওই পলিসির নমিনি তার স্বামী রেজাউল ইসলাম মৃত্যুদাবি উত্থাপন করেন আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্সে। বীমা কোম্পানিটি জানিয়েছে, ১৪ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে শারমিন বেগমের মৃত্যু হলেও তার বীমা দাবি দাঁড়ায় ৪ লক্ষ ৮৯ হাজার ৫৭৫ টাকা, এরপর বীমা দলিল ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা নেয়ার পর কোম্পানিটি চার দিন মধ্যে এই বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেয়।

এ উপলক্ষ্যে ৮ নভেম্বর রোজ বুধবার গ্রাহকের গ্রামের বাড়ি কামারপুকুর ইউনিয়নের ধলাগছ আশ্রয় প্রকল্পে মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত থেকে আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স সৈয়দপুর শাখার এস এম ফিরোজ কবির ব্রাঞ্চ ম্যানেজার সাকিব ইবনে রহমান, ইউনিট ম্যানেজার ওলিউল্লাহ রহমান এবং বাকি সব ইউনিট ম্যানেজার গন ও এফবৃন্দ বীমা গ্রাহক মরহুমা সারমিন বেগমের নমিনি রেজাউল ইসলামের নিকট ৪ লক্ষ ৮৯ হাজার ৫৭৫ টাকার মরনোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেন।

এ সময় সাকিব ইবনে রহমান বলেন গ্রাহক সেবা প্রদান করে কাঙ্খিত লক্ষ্য অর্জনে পরামর্শ দেন। তিনি বলেন, আজকে আমাদের সম্মানিত গ্রাহকের মৃত্যুদাবির চেক তার নমিনির হাতে পৌঁছাতে পেরে আমরা গর্বিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com