রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

দক্ষিণ আইচায় নিষেধাজ্ঞ অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলে আটক

  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৩.২৫ এএম
  • ২২৫ বার পঠিত

সেলিম রানা, চরফ্যাশন |

ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা-তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে মেঘনা-তেতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৬ জেলেকে আটক করে চরকুকরি মুকরি নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা।
আটককৃতরা হলেন-মো.খোরশেদ আলমের ছেলে মো. মনির হোসেন (২০), মৃত আব্দুর রশিদের ছেলে শামসুদ্দিন(৪০), নুরুল ইসলামের ছেলে মো.মঞ্জু হাওলাদার (৩২), মৃত মোজাফফর পাটোয়ারীর ছেলে মো. নুরুল ইসলাম(৬০), শাহে আলমের ছেলে মিরাজ(৩০), মৃত জয়নাল মিয়ার ছেলে মো.ইউনুছ (২২)। আটককৃত ৬ জেলের মধ্যে তিন জেলের বাড়ি উপজেলার চরমানিকা ৩ নম্বর ওয়ার্ডে আর অন্য তিন জেলে উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে চরকুকরি মুকরি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেন জানান,

শনিবার সকালে কুকরি নৌপুলিশের একটি চৌকস টিম নিয়ে মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরা অবস্থায় ৬ জন জেলে সহ ১২ হাজার মিটার জাল, ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজি করে আদালতে সোর্পদ করা হবে।

উল্লেখ যে, মা ইলিশ সংরক্ষণ ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চরফ্যাশনের মেঘনা-তেতুলিয়া নদী এলাকায় মা ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ। এই আইন অমান্য করে কোন জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ এক থেকে দুই বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com