সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

নড়াইলের দক্ষিণ লোহাগড়ার ঐতিহ্যবাহী নবগঙ্গা ডিগ্রী কলেজ এর একাদশ শ্রেণির নবীনবরণ ২০২৩

  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ১.০৩ পিএম
  • ২৭২ বার পঠিত

 

গোলাম কিবরিয়া, নড়াইল

 

আজ ৮ অক্টোবর সকল ১০ ঘটিকায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নবগঙ্গা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে নবগঙ্গা ডিগ্রী কলেজের সু যোগ্য সভাপতি মোঃ রাশিদুল বাসার ডলার এর সভাপতিত্বে ও মোঃ শাহিন আলম এর সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাহিদা হামিদ সহযোগী অধ্যাপক বিসিএস (স্বাস্থ্য) জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, মহাখালী, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা । অনুষ্ঠানে ডা. শাহিদা হামিদ বলেন দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই,  শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে, শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিতে গুরুত্ব দিতে হবে।

এর সঙ্গে তিনি নবগঙ্গা ডিগ্রী কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নিজস্ব অর্থায়নে একটা কল্যাণ ট্রাস্ট এর ঘোষণা দেন।

 

নবগঙ্গা ডিগ্রী কলেজের বর্তমান সুযোগ্য অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লা বলেন বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালোভাবে পড়াশোনার কোন বিকল্প নেই, আধুনিক ক্লাসরুম, ল্যাব , মানসম্মত শিক্ষক তান্ত্রিক ব্যবহারিক ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য নবগঙ্গা ডিগ্রী কলেজ বদ্ধপরিকর।

 

অত্র কলেজের সকল কার্যকরী পরিষদের সদস্য বিন্দু ও কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ সিকদার ওহিদুজ্জামান, লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম খান, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ বাদশা কাজী, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান রব, বিশিষ্ট সমাজ সেবক আল্লারদান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সুযোগ্য পরিচালক মোঃ গোলাম কিবরিয়া মোল্লা সহ এলাকার সুধীজন ও অত্র কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নবগঙ্গা ডিগ্রী কলেজের সুযোগ্য সভাপতি মোঃ রাশিদুল বাসার ডলার সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে অত্র কলেজে বরণ করে নেন, এবং তাদের উদ্দেশ্যে বলেন লেখাপড়ার কোন বিকল্প নেই জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে । এ কথার মধ্যে দিয়ে নবগঙ্গা ডিগ্রী কলেজ এর নবীন বরণ অনুষ্ঠান ২০২৩ সমাপ্ত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com