সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের গ্রুপ নির্ধারণ: উদ্ধোধনী ম্যাচ ৭ অক্টোবর

  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৯.১৬ এএম
  • ৩১০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল লিগের গ্রুপ নির্ধারণ ও ক্লাব প্রতিনিধি সভা ৩রা অক্টোবর সন্ধ্যায় সংস্থার কার্যলয়ে ভাইস-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন এর সভাপতিত্বে ও ফুটবল সম্পাদক মাহাবুবুল আলম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে লিগের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার ভাইস চেয়ারম্যান ও ফুটবল উপকমিটির সদস্য শেখ তৈয়বুর রহমান,যুগ্ন সম্পাদক, সাবেক কৃতি ফুটবলার মোঃ ইবাদুল হক লুলু, সেকান্দার কবির, মাহাবুবুল আলম, জহিরুল আলম জহির, মারুফ সিকদার, মোঃ ফরিদুল আলম , দেবাশীষ বড়ুয়া দেবু, হায়দার কবির প্রিন্স, মোঃ নাছির উদ্দিন, মহসিন সাজু প্রমুখ।
৭ অক্টোবর, শনিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে ক’ গ্রুপের রামপুরা একাদশ ফুটবল একাডেমি-পাহাড়তলী একাদশ ক্লাবের সাথে উদ্ধোধনী ম্যাচে অংশ নিবে।
সভা শেষে লিগের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় ক্লাব প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
২৪টি টিম কে লটারির মাধ্যমে ৮ গ্রুপে নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা টিম কোয়াটার ফাইনালে উত্তীর্ণ হবেন।
ক-গ্রুপে রামপুরা একাদশ, পাহাড়তলী একাদশ ক্লাব, হালদা ফুটবল একাডেমি, খ-গ্রুপে শিকলবাহা ফুটবল একাডেমি, চট্রগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান,মাদার বাড়ি শোভানীয় ক্লাব, গ-গ্রুপে মোহরা ফুটবল একাডেমি,নানুপুর ফুটবল একাডেমি, প্রভাতী একাডেমি সীতাকুণ্ড,গ্রুপ-ঘ
কাজল ফুটবল একাডেমি,
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও ফতেয়াবাদ ফুটবল একাডেমি, ঙ-গ্রুপে মোহরা স্পোর্টস ক্লাব,পাঠানটুলী ফুটবল একাডেমি, হাটহাজারী স্পোটস,চ- গ্রুপে কালারপোল স্পোর্টস একাডেমি,আবুর খীল ফুটবল খেলোয়াড় সমিতি,পতেংগা ফরিদ ফুটবল একাডেমি,ছ-গ্রুপে
নেমা ফুটবল একাডেমি ,মাদার বাড়ি স্পোটিং ক্লাব, হাটহাজারী খেলোয়াড় সমিতি এবং জ-গ্রুপে বড় উঠান ক্রীড়া সংস্থা,ডাইনামিক ফুটবল একাডেমি, ধানসিঁড়ি ক্লাব।
খেলার পুরো সূচি বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থার ফুটবল সম্পাদক মাহাবুবুল আলম মুকুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com