শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই এর নব নির্বাচিত প্রেসিডেন্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১.৫২ পিএম
  • ২২১ বার পঠিত

মানব সময় ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি মাহবুবুল আলম। মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এফবিসিসিআই সভাপতি। বৈঠকে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। খবর সারাবাংলার।
গতকাল বুধবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩-২০২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেওয়ায় মাহবুবুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার কথা উল্লেখ করে বেসরকারি খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআইয়ের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশের দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বিগত ১৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধিসহ সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সরকারের সঙ্গে বেসরকারি খাত কাজ করছে উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে উন্নয়নের উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পণ্যের বাজার হিসেবে বাংলাদেশ এখন সারা বিশ্বে স্বীকৃত। দেশে প্রায় সাড়ে পাঁচ কোটি তরুণ, যাদের বেশিরভাগই শিক্ষিত ও নিজ নিজ ক্ষেত্রে দক্ষ হয়ে উঠছে। জনশক্তি রফতানিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দেশ আবার অনলাইন আউটসোর্সিং এ বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে দেশী ও বিদেশি বিনিয়োগ বাড়ছে আর তাতে ব্যবসায়িক ও সামগ্রিক উন্নয়ন হচ্ছে দ্রুত গতিতে।’
এফবিসিসিআইয়ের সকল কার্যক্রমের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com