শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির  প্রীতি  ম্যাচে অনুর্ধ ১৫ টিম  বিশাল ব্যবধানে জয়ী 

  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৬.৩৮ এএম
  • ২৭৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত শিশু – কিশোর ও তরুণ-যুবদের ক্রীড়া – সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে শারীরিক,মানসিক ভাবে প্রস্তুত করতে নিয়মিত ও সুদীর্ঘ ২যুগ ধরে কাজ করে যাচ্ছে শিক্ষা -সামাজিক, ক্রীড়া সংগঠনটি।
সেই লক্ষ্যে বর্তমান সময়ে বয়সভিত্তিক খেলাধুলায় এখন ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করে কিশোর তরুণ প্রজন্মকে গড়ে তুলতে ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা ও পেশাদার ফুটবলার মোঃ মামুন এবং উপদেষ্টা কোচ মোঃ শফিউল আলম, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন , ফুটবল ‌উপ কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আমিন সোহেল নিরালস প্রচষ্টা চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ (২১জুলাই) শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রীতি ফুটবল ম্যাচের উদ্ধোধন করেন বিশিষ্ট মানবাধিকার নেতা, ক্রীড়া সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, অভিভাবক সদস্য মোঃ জিল্লুর রহমান, মোঃ খোরশেদ আলম।

একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মু বাবুল হোসেন বাবলার পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের মাঠ সমন্বয়কারী আমীর হোসেন খন্দকার, সংগঠক মোঃ হাসান রিফাত, ক্লাবের সদস্য মোঃ রাহাত হাসান,আবু বক্কর সিদ্দিক,ওমর ফারুক, আব্দুর নূর, মোঃ শাহেদ , আঃ রহিম,, মানিক প্রমুখ।
অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে রবিনের হ্যাট্রিক, রাহুলের ২ এবং আরমানের দেয়া ১ গোলে অনুর্ধ-১৩ টিম কে ৯-২গোলে বিশাল ব্যবধানে পরাজিত করে অনুর্ধ-১৫ টিম।
খেলা পরিচালনা করেন মোঃ আব্দুর নূর পংগু, সহকারী ইফতি,রাকিব।

আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হবে ২য় প্রস্তুতি ম্যাচ, অংশ গ্রহণ করবে পাইওনিয়ার ফুটবল টিম ও কিশোর ফুটবল টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com