মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

নতুন বিদ্যুৎ কেন্দ্রে ধষর্ণের সংবাদ পেয়ে তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাঁধা

  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩, ৩.৫৩ পিএম
  • ২৮১ বার পঠিত

 

চরফ‍্যাশনপ্রতিনিধি || ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নতুন বিদ্যুৎ কেন্দ্রে (বাংলাদেশ) লিঃ এর ভিতরে ধর্ষণের সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৮ টায় ১ নং গেটে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। তথ্যসূত্রে জানা যায়, নতুন বিদ্যুৎ কেন্দ্রের জি এম (এডমিন) অলোক চ্যাটারর্জির বিরুদ্ধে নারী কেলেংকারী অভিযোগে একাধিকবার ফোন আসে নতুন বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে। ওই মোবাইল ফোনে একটি নারীকে ধর্ষণ করেন অলক চ্যাটারর্জি এমন অভিযোগ করা হয়। ওই নারীসহ অলক চ্যাটার্জির বাসভবনে তার কক্ষে আটক রাখা হয় বলে জানানো হয়। ঘটনার সত্যতা যাচাই করতে নতুন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন উপস্থিত আনসার সদস্যরা। তবে সাংবাদিকদের সামনেই অটোরিক্সাযোগে একটি নারীকে চিৎকার করা অবস্থায় ভিতর থেকে বাহির করতে দেখা গেছে। সেখানে অটোরিক্সার সামনে ও পিছনে প্রায় দশটি মোটরসাইকেলের একটি বহর যেতে দেখা গেছে। ভিতরে থাকা ওই নারীকে অটোরিক্সায় করে বাহির করা হচ্ছে বলে ধারণা করেন উপস্থিত সাংবাদিকরাসহ সাধারণ মানুষ। আনসার সদস্যরা জানান ভিতরে একটু সমস্যা হয়েছে তাই সাংবাদিকদের প্রবেশ নিষেধ করেছেন কর্তৃপক্ষ। তবে ঘটনার সংবাদ শুনে কিছুক্ষণ পরেই বোরহানউদ্দিন থানা পুলিশ ভিতরে প্রবেশ করেন।
তবে স্থানীয় জানান, ভিতরে কর্মরত কর্মকর্তাগণ বিভিন্ন দেশের হওয়ায় কয়েকজনের কাছে বিদেশী মদসহ বিভিন্ন মাদক ভিতরে সাপ্লাই করছেন একটি চক্র এমনটি জানান তারা। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন স্থানীয়রা।
তারা আরো জানান, শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সিসিটিভির ফুটেজ চেক করলে বেরিয়ে আসবে চাঞ্চল্যকর তথ্য।
অন্যদিকে ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় ঘটনার বিষয়ে জানতে চাইলে নতুন বিদ্যুৎ কেন্দ্রের জি এম (এডমিন) অলক চ্যাটারর্জির মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে অলোক চ্যাটারর্জী ইন্ডিয়ার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com