বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

নওগাঁর মহাদেবপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ১৩ || manob somoy

  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২.৩৬ পিএম
  • ৩০১ বার পঠিত

মানব সময় ডেস্ক :

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার সারতা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে আবুল কালাম আজাদ, কুঞ্জবন লক্ষণপুর গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে লতিফ মন্ডল, শহরাই উত্তরপাড়ার আব্বাস আলী মন্ডলের ছেলে আজাহার আলী ও তার ভাই আসাদ আলী মন্ডল।

এছাড়াও গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীরা হলেন, আতুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে রুবেল হোসেন, মাদিশহর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে আবু খায়ের মন্ডল, আতড়া পূর্বপাড়া গ্রামের গোবিন্দ মহন্তের ছেলে গ্রোরাঙ্গ ওরফে লাড্ডু মহন্ত, রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রায়হান আলী, শিবগঞ্জ উত্তরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ইমদাদ মিঞা, উজানী গ্রামের মাজেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম, মৃত আব্দুল মজিদের ছেলে শাহীন মন্ডল, গোবিন্দপুর গ্রামের মৃত তরেজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন, আফজাল হোসেনের স্ত্রী মতিজান বিবি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক স্যারের নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল স্যারের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম গত শনিবার রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৪ জনসহ বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করে। এরপর রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com