বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে ১৩ জন আহত | manob somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৩.০৪ পিএম
  • ৩১০ বার পঠিত

 

নওগাঁ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই হলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বড়পই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে নূরল ইসলাম (৫৮),আলাউদ্দিন (৪০) সেকেন্দার আলীর ছেলে রাশেদুল ইসলাম সাগর (২৫)নূরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৩),আলাউদ্দিনের ছেলে মৃণাল হোসেন (২৩), নুরুল ইসলামের স্ত্রী মাসুমা (৪০) এবং একই গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শিল্পী (৪০),মিজানুর রহমানের স্ত্রী
মাহমুদা ওরফে মৌসুমি (২৪) এবং লুৎফর রহমানের ছেলে শফিউল্লাহ ওরফে চঞ্চল (২০)।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়াও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বড়পই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী রহিমা বিবি (৪০), লুৎফর রহমানের ছেলে উজ্জল হোসেন (২৫), মিজানুর রহমান ওরফে সাদ্দাম (৩৫) ও মধু (১৭)। এদের মধ্যে আলাউদ্দিন এবং সাগরের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, ‘জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে মৃত লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান ওরফে সাদ্দাম (৩৫),উজ্জ্বল (২৫),চঞ্চল (২০) মধু (১৭),সাদ্দামের স্ত্রী মৌ (২৭),মৃত লুৎফর রহমানের স্ত্রী শিল্পী (৪৫),মৃত নজরুল ইসলামের স্ত্রী নুরজাহান (৬৫) গংদের সঙ্গে বিরোধ চলছিল। মাঝে মধ্যেই বিভিন্ন অজুহাতে প্রতিপক্ষরা আমার বসতভিটা দখলের চেষ্টা করে। বৃহস্পতিবার দুপুরে আমার বসতবাড়ির পানি নিষ্কাশনের ড্রেনে জমে থাকা ময়লা পরিষ্কার করছিলাম। এসময় প্রতিপক্ষ উজ্জল হোসেন, সাদ্দাম হোসেনসহ ৬-৭জন সংঘবদ্ধ হয়ে বাধা প্রদান করেন।’ এর আগেও বাড়ির সামনের কয়েকটি গাছ কাটাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেন প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনার জের ধরে বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে আমার পরিবারের লোকজনের ওপর হামলা করে। এতে আমিসহ আমার পরিবারের সাতজন আহত হন। প্রতিপক্ষরা এসময় আমার ল্যাট্রিনও ভাঙচুর করে।’

প্রতিপক্ষের উজ্জল হোসেন বলেন,‘ নুরুল ইসলাম ড্রেন দিয়ে আমাদের জমিতে বাড়ির পানি নামানোর চেষ্টা করে। এনিয়ে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। তারা আমাদের জমি জবরদখল করাসহ বেশকিছু গাছও কেটে নিয়েছে।’ আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায়
নুরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২ জন অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখঃ২৪/০৩/২০২৩

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com