শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

হালিশহর একাদশের একাডেমি কাপ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৩.৪৮ পিএম
  • ৩৬৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক:

২১মার্চ নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ হালিশহর একাদশ ক্লাবের আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ। ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের বর্ষপূর্তির আয়োজনে সপ্তাহ ব্যাপী ফুটবল উৎসবের ফাইনাল খেলায় অধিনায়ক মোঃ আমীর হোসেনের মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ ২১শে মার্চ মংগলবার বিকেল‌ সিডিএ বালুর মাঠে ট্রাইবেকারে ৪-৩গোলে মরহুম জননেতা শফিউল আলম স্মৃতি সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
নির্ধারিত সময়ের খেলা মাইন ও রবিনের দেয়া ১-১ গোলে ড্র হলে রেফারী মনিরুল ইসলাম মানিক টুর্নামেন্ট এর নিয়ম অনুযায়ী সরাসরি ট্রাইবেকারে ফাইনাল খেলা সম্পন্ন করেন। সহকারী রেফারি মোঃ ফারুক ও রাহুল।
ক্লাবের ফুটবল উপ-কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ক্রীড়া সংগঠক মোঃ নুরুল আমিন সোহেলের সভাপতিত্বে , ক্লাবের আহ্বায়ক ও টু্র্ণামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক মুঃবাবুল হোসেন বাবলার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর (৩৯,৪০,৪২নং‌ ওয়ার্ড) মিসেস শাহানুর বেগম, বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা সদস্য ডা: উদয়ন কান্তি মিত্র, একাডেমির পরিচালক,প্রাক্তণ ফুটবলার মোঃ আখতার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,প্রাক্তণ ফুটবলার মোঃ লুৎফুর রহমান, ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল করিম রেজা, মোঃ দেলোয়ার হোসেন মুন্না, মোঃ মোশারফ হোসেন, ক্রিকেট সংগঠক বাবু অভিক, সাবেক ফুটবলার মোঃ আসলাম, মোঃ আজাদ, মোঃ সোলায়মান, সহকারী মোঃ মামুন,টিম ম্যানেজার মোঃ আব্দুর রহিম,টুর্নামেন্টের সমন্বয়কারী আমীর হোসেন, সদস্য রাহুল, সদস্য রাহাত হাসান, মোঃ আইয়ুব, আঃ মালেক, শাহরিয়ার ইমন , মোঃ রবিন, আরমান প্রমুখ।
টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাইন উদ্দিন, সেরা গোলদাতা ও উদয়িমান খেলোয়াড় ওয়াহিদ , সেরা কিপার আব্দুল মালেক, ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় আব্দুর নূর পংগু, ক্লাবের সেরা সদস্য মোঃ ইমন, পরিচালক ও সংগঠনক মোঃ আখতার হোসেন এবং প্রবীণ সংগঠক, ফুটবলার হিসেবে সাবেক কাউন্সিলর হাজী মোঃ জয়নাল আবেদীন কে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি মহিলা কাউন্সিলর শাহানুর বেগম বলেন, অত্র এলাকায় একটি স্থায়ী মাঠ তৈরির জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং জেলা প্রশাসনের মাধ্যমে উচ্চ মহলে দাবি করবেন।আর কিশোর তরুণ-যুবদের ক্রীড়া চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com