বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিলেন্দু দাসকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২.৩৭ পিএম
  • ৩২৯ বার পঠিত

মানব সময় ডেস্ক :

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার দিরাই থানার পৃথক দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামি নিলেন্দু দাস চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন বিটেক বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব -৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৬ মার্চ ২০২৩ খ্রি. তারিখে ১৪:২০ ঘটিকার সময় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ১৫২৫ ঘটিকায় আসামি নিলেন্দু দাস, পিতা- মৃত নির্মল দাস, সাং- গাঘটিয়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজ মূখে উক্ত মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

৩। উল্লেখ্য, বিজ্ঞ আদালত গত ২৮/৪/২০১৯ খ্রি. তারিখে জি আর ১৪৭/১৮ মামলায় ০২ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এছাড়াও বিজ্ঞ আদালত গত ২৫/৩/২০২১ খ্রি.তারিখ জি আর ২৭/১৮ মামলায় ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

৪। গ্রেফতারকৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com