সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো কেয়া মণির লেখা কবিতা -কালো মেয়ে

  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ৬০৩ বার পঠিত

সাহিত্য পাতা :

গাঁও গ্রামের দস্যি মেয়ে গায়ের রঙটা কালো
তবু যে আমি বাবা মায়ের দুই নয়নের আলো।

ষোলতে বাবা দিলো বিয়ে ভালো ছেলে দেখে
এমনি কপাল! ভাগ্যে বিধাতা এসবও কি রাখে।

শশুড়বাড়ি মরার বাসা তিক্ত করলার ঝোল
বিনা দোষেই অপরাধী হই শুনতে হয় বোল।

কথায় কথায় লাগায় সবাই বাপের বাড়ির খোঁটা
কাটা ঘাঁতে দেয় যে আরো লবনের ওই ছিঁটা।

এদিক সেদিক হলে কাজে  শোনায় শাশুড়ি কথা
কেউ বুঝলো না বুকের ভিতর কেমন বাজে ব্যাথা।

কতো কথা শুনায় সবাই নিরব হয়েই থাকি
কালো মেয়ের বাপ রেখেছে পণের টাকা বাকি।

আসলে বাবা কয় না কথা,  মুখ করে সবাই কালা
কেমন করে সইবো আমি এমন কঠিন জ্বালা ।

জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা
তবু কেন কালো মেয়ের বলো এতো জ্বালা।

এই সংসারে এসেছিলাম আমি যার হাতটি ধরে
সে অবহেলা করেছে শুধুই নেয়নি আপন করে।

সুখে দুঃখে থাকবো পাশে মনে ছিলো আশা
পশুর মতো ভোগ করেছে দেয়নি ভালোবাসা।

সজ্জাসঙ্গী করেছে শুধুই এমন পাষাণ স্বামী
কালো বলে ভালোবাসার পাইনি কোনো দামি।

প্রতি নিশি ঘুমহীন রই চোখের জলে ভাসি
সকাল হলেই মুখ বাড়িয়ে সবার সামনে হাসি।

কেউ বোঝেনি মনটা আমার পেয়েছি শুধুই ঘৃণা
কালো বলে ভালোবাসার স্বপ্ন দেখাই মানা।

তুসের আগুন জ্বলছে বুকে, ভিতর পুড়ে ছাঁই
কালো মেয়ের দুঃখের সীমা এই ধরাতে নাই।

স্বপ্ন ছাড়া একটি মানুষ কেমন করে বাঁচে
মৃত্যু ছাড়া তখন বলো কিই বা আর আছে।

ঝাপসা হয়ে আসছে দুচোখ আসছে আধাঁর নেমে
কত রাত ঘুমাইনি এখন ঘুমাবো  চিরনিদ্রার ঘুমে।

জগত ছেড়ে যাচ্ছি আমি থেকো সবাই ভালো
আর কোনোদিন শুনবো না ছিলাম আমি কালো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com