মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

কিন্ডারগার্টেনের জন্য শীগ্রই আসছে নতুন নীতিমালা ::সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় | manob somoy

  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৪০ এএম
  • ৪২০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী,ঢাকা বিভাগীয় সদস্য সচিব, এম এ হান্নান জামিল ও সাংগঠনিক সচিব মোঃ আব্দুল আখের রাশেদী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ আহম্মদ মহোদয়ের সাথে সচিবালয়ে সাক্ষাত করেন গতকাল ২৬\২\২৩ ।
এ সময় মহাসচিব কিন্ডারগার্টেন শিক্ষকদের পরিবর্তিত কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেয়ার দাবি জানান। এছাড়াও কিন্ডারগার্টেন নিবন্ধন নীতিমালা নিয়ে কথা হয় সচিব বলেন “নিবন্ধনের পরিবর্তে মাধ্যমিক বিদ্যালয়ের ন্যায় কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান গুলোর পাঠদানের অনুমতি ও স্বীকৃতি প্রদানের জন্য নীতিমালা প্রায় চূড়ান্ত হয়েছে”। নতুন প্রজ্ঞাপনে (আসছে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ এ দায়িত্ব পালন করবেন। এখন থেকে বিভাগীয় উপ-পরিচালক, অধিদপ্তরের পরিচালক/মহাপরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোন দায়িত্ব থাকছে না।
কিন্ডারগার্টেন স্কুলের একটি পূর্ণাঙ্গনীতি মালা নিয়ে তৈরি করা হচ্ছে এ প্রজ্ঞাপন। প্রাথমিক শিক্ষা সচিব মহোদয়ের সাথে বিস্তারিত আলোচনা শেষে এনবিকেপিএসএস এর মহাসচিব কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি এগিয়ে নেয়ার জন্য পাঠদানের অনুমতি ও স্বীকৃতির বিষয়টি বিবেচনা করার জন্য সচিব মহোদয়কে অভিনন্দন জানান।
এ সময় সোসাইটির বিশেষ প্রকাশনা ম্যাগাজিন “দর্পণ” সচিব মহোদয়কে প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com