সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

বে- শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাবিয়া কালেকশন একাদশ

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২৩ পিএম
  • ৪০৭ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক:
নগরীর ‌সিইপিজেডস্থ বে- শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার হালিশহর ধুমপাড়া সাগর পাড় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে মাবিয়া কালেকশন একাদশ ০২ রানে আনন্দ ফ্যাশন একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জয়ী দল আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে রানার্স আপ আনন্দ ফ্যাশন একাদশ কে ১৩২রানে অল আউট করে ২রানে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ প্রাইজমানি লাভ করেন।
ম্যাচে জয়ী দলের পক্ষে একাই ৫৭রান ও ২উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন মোঃ মামুন। সেরা রানার হয়েছেন মোঃ বাচেত, সেরা উইকেটে মোঃ মামুন। খেলার আম্পায়ার ছিলেন কামরুজ্জামান বাবু, মোঃ রুবেল,৩য় আম্পায়ার ছিলেন মোঃ মহিউদ্দিন,রিপন।
দুপুরে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী মোরশেদুল আলম চৌধুরী তাজু। বিশেষ অতিথি ছিলেন- সমিতির সা: সম্পাদক কাজী আজিজুল হক, ক্রীড়া সংগঠক হাজী মোঃ মোজাম্মেল হক চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ড, মোঃ মোরশেদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মু: বাবুল হোসেন বাবলা, সমিতির অর্থ সম্পাদক মোঃ মুছা, সহ-সভাপতি আবু তাহের,যুগ্ন স়ম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুল ইসলাম এবং বে শপিং সেন্টার দোকান কর্মচারী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
ফাইনাল খেলা শেষে জয়ী দল ও অংশগ্রহণ কারীদের‌ সম্মিলিত মিলন মেলা , বার্ষিক বনভোজন সভা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com