বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

দৈনিক অপরাধ অনুসন্ধানের ৪র্থ বছর পুর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১৭ এএম
  • ২৭৩ বার পঠিত

মানব সময় ডেস্ক নিউজ : চট্টগ্রাম মহানগরীর,ইপিজেড মোড়,গাজী কমপ্লেক্স ৫ম তলা,০৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় চট্টগ্রাম অফিস কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক অপরাধ অনুসন্ধানের ৪র্থ বছর পুর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক  অপরাধ-অনুসন্ধানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো : খলিলুর রহমান এবং অন্যান্য পরিচালকগণ বিশেষঅতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানটি পালিত হয়েছে।

দৈনিক অপরাধ অনুসন্ধান’ চেয়ারম্যান মোঃ হায়দার আলী এর সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়’র বিশেষ প্রতিনিধি মোঃ জাকারিয়া হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিচালনা করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অপরাধ অনুসন্ধান এর ব্যবস্থাপনা পরিচালক ও ডিজিটাল বিডি প্রেস ক্লাব’র সভাপতি সিনিয়র সাংবাদিক মো: খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ডিজিটাল বিডি প্রেস ক্লাব’র মহাসচিব ও
অপরাধ অনুসন্ধান টিভি’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান,ডিজিটাল বিডি প্রেস ক্লাব’র সহ সভাপতি ও  দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক  প্রকাশক ,মোঃ মোসলেহ উদ্দিন বাহার,মোহাম্মদ বেলাল হোসেন চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান দৈনিক বিশ্ব মানচিত্র , মোঃ আমিনুল ইসলাম পরিচালক দৈনিক অপরাধ-অনুসন্ধান, বিশিষ্ট সাংবাদিক বাবুল হোসেন বাবলা,

অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আলী আজম নির্বাহী সদস্য ডিজিটাল বিডি প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি, আবুল খায়ের নির্বাহী সদস্য “ডিজিটাল বিডি প্রেসক্লাব” কেন্দ্রীয় কমিটি, মোঃ মনির তালুকদার, নির্বাহী পরিচালক দৈনিক অপরাধ অনুসন্ধান, মোঃ রাসেল মিয়া সম্পাদক ও প্রকাশক দৈনিক আলোকিত সারাদেশ, মোঃ সোহাগ সরদার, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম,মোঃ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ খায়রুল হাসান, মোহাম্মদ জুয়েল মাঝি, মোঃতপু মাঝি, মোঃ নুর নবী, মোঃ আবু হানিফ, মোঃ জিহাদ হাসান, প্রমুখ।
উপস্থিত সকল নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন দৈনিক অপরাধ-অনুসন্ধান নিষ্ঠা ও সততার সাথে অন্যায়ের কাছে আপসহীনভাবে আগামী দিনগুলো পরিচালনা করবেন এবং সবসময় ন্যায়ের পথে থাকবেন আমরা তাদের দীর্ঘায়ু ও শুভ কামনা করি। প্রধান আলোচকের বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে দৈনিক অপরাধ অনুসন্ধানের চেয়ারম্যান মোঃ হায়দায় আলী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com