বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানে পতেঙ্গা হতে ১৭৯১ ক্যান বিয়ার উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি স্পীডবোট ও ০১টি প্রাইভেটকার জব্দ।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৪.১৬ পিএম
  • ৩৫৬ বার পঠিত

 

মানব সময় ডেস্ক :

র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানে পতেঙ্গা হতে ১৭৯১ ক্যান বিয়ার উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি স্পীডবোট ও ০১টি প্রাইভেটকার জব্দ।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদকব্যবসায়ী বিপুল পরিমান বিয়ার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্পীডবোট যোগে সাগর পথে পরিবহন করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় স্পীডবোট হতে একটি প্রাইভেটকারে স্থানান্তর করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ০৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বর্ণিত স্পীডবোট এবং প্রাইভেটকারের চালক কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ০১। মোঃ রুহুল আমিন(৩১), পিতা-মৃত সায়েদুল হক, সাং-পুর্ব লক্ষীদিয়া, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং ০২। মোঃ নিজাম উদ্দিন(২৬), পিতা-মৃত বাবুল হক, সাং-বিজয়নগর, থানা-পতেঙ্গা, চট্টগ্রাম মহানগরকে আটক করতে সক্ষম হয়।

৩। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হেফাজতে থাকা স্পীডবোর্ড এবং প্রাইভেটকার হতে ১৫টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ১৭৯১ ক্যান বিয়ার উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত স্পীডবোর্ড ও প্রাইভেটকার জব্দ করা হয়।

৪। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে সাগরপথে মায়ানমার হতে আমদানি নিষিদ্ধ মদ ও বিয়ার সংগ্রহ করে তাদের বাড়িতে মজুদ করত এবং পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৯ লক্ষ টাকা।

৫। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com