বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

র‌্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক দুটি অভিযানে ৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৫.০৪ এএম
  • ৩৩৪ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

র‌্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক দুটি অভিযানে ৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক।

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ২১ জানুয়ারি ২০২৩ইং তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক পৃথক ২টি অভিযানে চট্টগ্রাম জেলার আনোয়ারা এবং সিএমপির খুলশী এলাকা হতে ৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলোঃ

ক। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চুন্নাপাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ০৩৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। রাশেদা আক্তার (৪০), স্বামী- মোঃ ইসমাইল, সাং- চুন্নাপাড়া, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম এবং ২। নূরজাহান (৪২), স্বামী- মোঃ ইলিয়াছ, সাং- বদলপুরা, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের স্বীকারোক্তি এবং তাদের নিজ হাতে কোমরের কোঁচ হতে বের করে দেয়া মতে মোট ৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৯ লক্ষ টাকা।

খ। অপর একটি সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ০৯৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দুলাল মিয়া (৩০), পিতা- মৃত কাশেম মিয়া, সাং-ফরদাবাদ, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা ৩টি পাটের বস্তা হতে মোট ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।

৩। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com