বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

সাম্প্রদায়িক শক্তির উত্থান হলে গণতন্ত্র ও উন্নয়ন নস্যাৎ হয়ে যাবে — অধ্যাপক রোবায়েত ফেরদৌস

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৪.৩৫ পিএম
  • ৪৭৯ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :
“অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষনমুক্ত সমাজ বিনির্মানের প্রত্যয়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে সব শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল। স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতার স্বপ্ন পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি। ধনী-দরিদ্রের বৈষম্য দুরীভূত করে মানুষের অর্থনৈতিক মুক্তি যেমন অর্জিত হয়নি, তেমনি সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠার অপচেষ্টা করছে। সাম্প্রদায়িক শক্তির উত্থান হলে গণতন্ত্র ও উন্নয়ন নস্যাৎ হয়ে যাবে।” সম্মিলিত সামাজিক আন্দোলন, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিত সামাজিক আন্দোলন এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস উপরোক্ত মন্তব্য করেন। ৬ জানুয়ারী বেলা ৩ টায় চট্টগ্রাম একাডেমী হলরুমে সম্মিলিত সামাজিক আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এডভোকেট তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব সালেহ আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কানু রাম শর্ম্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য অজিত দাশ, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যাপক স্বরূপানন্দ রায়, দক্ষিণ জেলা সভাপতি সুভাষ আইচ। চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ নেপাল দাশগুপ্ত এর সঞ্চালনায় ও মহানগর সাধারণ সম্পাদক এম. হামিদ হোসাইন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কিরণ শর্ম্মা, এডভোকেট মাহাবুবুল ইসলাম, লুৎফুর নাহার সোনিয়া, আকরাম হোসেন, রফিক আহম্মেদ, এডভোকেট বাধন দাশগুপ্ত, সংগঠক মো : ফিরোজ চৌধুরী,  সাংবাদিক  এম মোসলেহউদ্দিন বাহার সহ  প্রমূখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com