রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৭.৫১ এএম
  • ৩৬১ বার পঠিত

মাহাবুর হাসান মিলন ::

প্রচণ্ড শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সূর্য। ফলে সারা দেশেই শুরু হয়েছে তীব্র ঠান্ডা। শৈত্যপ্রবাহ (১০ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা) না থাকলেও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অবস্থা সারা দেশে।

আবহাওয়া অধিপ্তর বলছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কুয়াশার পরিমাণ খানিকটা কমে আসতে পারে। আজ দুপুরের পর কোথাও কোথাও রোদের মুখ দেখা যেতে পারে। তবে দু-এক দিন পর আবার বেশি মাত্রায় কুয়াশা দেখা দিতে পারে।

বুধবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল টেকনাফে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল ছাড়া দেশের অন্যান্য নিম্ন তাপমাত্রার অঞ্চলগুলোতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিলো। যেমন গতকাল তেঁতুলিয়ায় নিম্ন তাপমাত্রা ছিলো ১১.২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ছিলো ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ছিলো ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছীতে ছিলো ১২.২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com