মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

করোনা মহামারি : কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৩.৫৩ এএম
  • ৩৪৪ বার পঠিত

মহামারি করোনায় গত এক দিনে আরো ১ লাখ ৯২ হাজার ৩২৮ জন শনাক্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা প্রায় ৪০ হাজার কম। তবে শনাক্ত কমলেও আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮১ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসে এ তথ্য প্রকাশ করা হয়।

সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন। অন্যদিকে মারা গিয়েছিলেন ৫৫৯ জন। মহামারির শুরু থেকে সবমিলিয়ে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জনে।

এদিকে গত এক দিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬৪ জন এবং মারা গেছেন ২০৮ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৭ হাজার ৭২১ জন মারা গেছেন।

আক্রান্তের দিক দিয়ে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১৮ হাজার ৪৭৮ জন মারা গেছেন।

করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয়স্থানে থাকা এশিয়ার দেশ ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯১ জন। এ সময়ে কেউ মারা যাননি।

আক্রান্তের দিক দিয়ে তৃতীয়স্থানে থাকা ইউরোপের দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৬ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ২২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬২ হাজার ২১৪ জন মারা গেছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com