শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

ওমরশাহ পাড়া মডেল হাই স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৪.১৮ পিএম
  • ৩০৪ বার পঠিত

ডেস্ক নিউজ :

৩০ ডিসেম্বর রোজ শুক্রবার ওমর শাহ পাড়া মডেল হাই স্কুল এর বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউল ইসলাম এর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের, প্রধান আলোচক ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক এম মোসলেম উদ্দিন বাহার।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে হাজী আবু নাছের বলেন, শিশুদেরকে ভালো মানুষ হতে হলে ভালো ভাবে শিক্ষা অর্জন করার কোন বিকল্প নাই।তাই সকল ছাত্রছাত্রীদের মনযোগে দিয়ে লেখাপড়া করে ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের সুনাম অর্জন করতে অভিবাবক ও ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ জানান। প্রধান আলোচক মুহাম্মদ আলী বলেন, আগামীর বিশ্ব হলো প্রতিযোগিতামূলক বিশ্ব, তাই এই প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে চলতে গেলে ভালো শিক্ষার বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি কারিগরী শিক্ষা অর্জনের প্রতিও জোর দিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ ভাবে আহবান জানান তিনি।
এই সময় আরও বক্তব্য রাখেন, আজকের মানব সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক এম মোসলেম উদ্দিন বাহার,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, শিক্ষিকা সুলতানা রাজিয়া, সুমি আক্তার, ফারজানা আক্তার মুন্নী, মেহেদী হাসান, রেজাউল করিম, ফরহাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com