শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ | manob somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩.৪৪ পিএম
  • ৩৩৬ বার পঠিত

 

এম সফিকুল ইসলাম ||

ভোলার চরফ্যাশনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দর ও মনোরম পরিবেশে আধুনিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দক্ষ শিক্ষকদের সমন্বয়ে গড়ে ওঠা বিদ্যাপিঠ ‘চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’ এর ভর্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণির কয়েক শত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

এদিকে বিদ্যালয়টির চারতলার হল রুমে সকাল ১১টায় অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক ও সুধীজন অংশ গ্রহণ করেন। অভিভাবক সমাবেশে অধ্যক্ষ কামারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির সভাপতি ও নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিলো চরফ্যাসন সদরে আধুনিক মানের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হবে, আশা রাখি এই প্রতিষ্ঠানটি অভিভাবকদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। এ সময় প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরফ্যাসন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছিদ্দিক মাতাব্বর, চরফ্যাসন পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসাইন হারুন, চরফ্যাসন উপজেলা মসজিদের খতিব মাওলানা আবু নাছের।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com