শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

রাজনৈতিক দলের ছত্রছাঁয়ায় ছকি ব্যবসার অভিযোগ” পতেঙ্গা ও ইপিজেডের বিভিন্ন স্থানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৬.৩০ এএম
  • ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বন্দর নগরীর পতেঙ্গার ৪০নংওয়ার্ডে এবং ইপিজেডের আংশিক স্থানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।১৫ নভেম্বর , মঙ্গলবার সিমেন্ট ক্রসিং থেকে স্টিলমিল বাজার পর্যন্ত মূল সড়কের উভয় পাশ, খালপাড় রোড ও হাউজিং কলোনি রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়।

সকাল ৯টা -দুপুর ২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম ও ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, পতেঙ্গা মডেল থানার পুলিশ সদস্য(এস.আই) মোঃ হারুন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, এখানে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের কারণে গার্মেন্টস শ্রমিক, সাধারণ জনগণ -পথচারীরা যাতায়াতের প্রতিবন্ধকতার অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সিমেন্ট ক্রসিং থেকে স্টিলমিল, হাউজিং কলোনি রোড ও খালপাড় রোডে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কাউন্সিলর আব্দুল বারেক বলেন, আজ সিমেন্ট ক্রসিং থেকে স্টিলমিল বাজার পর্যন্ত মূল সড়কের উভয় পাশ, খালপাড় রোড ও হাউজিং কলোনি রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখানে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এসময় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট পতেঙ্গা-ইপিজেডের কয়েকটি অলি-গলিতেও ড্রেন-নালা,নর্দমার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ প্রসঙ্গে একাধিক ভুক্তভোগি অভিযোগ করেন, রাজনৈতিক দলের ছত্রছাঁয়ায় এসব অবৈধ স্থাপনা ও ভাসমান বাজার পরিচালিত হচ্ছে বলেই সহজে উচ্ছেদের পর আবারো সন্ধ্যায় একইস্থানে বসে জটলা সৃষ্টি করছে।

আগামীতে কাঠগড়, মুসলিমাবাদ, পূর্ব কাঠগড় ও ডেইলপাড়া,ধুমপাড়ায় উচ্ছেদ অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com