মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে ফেনী থেকে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার ও ০১টি মটর সাইকেল জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১১.৩২ এএম
  • ২৮৭ বার পঠিত

ডেস্ক নিউজ :

র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে ফেনী থেকে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার ও ০১টি মটর সাইকেল জব্দ।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২১ অক্টোবর ২০২২ ইং তারিখ ০৮:০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়ক এর পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল তল্লাশী করে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা- আইয়ুব, ২। মোঃ হাসান (২০), পিতা- মোঃ মাদু, উভয় সাং- কালিকাপুর ৩। সাহাবুদ্দিন (৪২), পিতা- হয রহমান, মাতা- সালেহা বেগম, সাং- নোয়াপুর, সর্ব থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাদেরকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেয়া মতে উক্ত প্রাইভেটকার এর পিছনে মালামাল বহন করার জায়গায় ০২ টি ব্যাগের ভিতর হতে মোট ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মটরসাইকেলটি জব্দ করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা।

৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com