বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

ভোলায় সংঘবদ্ধ অটোরিক্সা চোরচক্রের ০৪ সদস্য গ্রেফতার; চোরাই অটোরিক্সা, মালামাল ও চুরির যন্ত্রাংশ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৬.১১ পিএম
  • ২৭৬ বার পঠিত

মোঃ মহিউদ্দিন, ভোলা প্রতিনিধি :

২০ সেপ্টেম্বর ২০২২ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে এসআই মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে ভোলা সদর থানাধীন ভেলুমিয়া বাজার হতে সংঘবদ্ধ ব্যাটারি চালিত অটোরিক্সা চোর চক্রের প্রধান আসামী নয়ন (২১) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে চোরাই ব্যাটারি চালিত অটোরিক্সা ও চুরির যন্ত্রপাতি সহ একই চক্রের বাকি ০৩ আসামীকে গ্রেফতার করে ভোলা সদর মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী জনৈক মন্নান কারিকর (৫৫) গত ১৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ ভোলা সদর থানায় এসে লিখিত অভিযোগ জানান যে, গত ইং-১৯/০৯/২০২২ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় বাদীর ছেলে প্রতিদিনের ন্যায় বাদীর অটোরিক্সা নিয়ে মালামাল নেওয়ার জন্য ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার শ্রী শ্রী মধন মোহন ঠাকুর জিউর মন্দিরের উত্তর পার্শ্বে কাঁচা বাজারে যায়। কাজ শেষে রাস্তার উপর অটোরিক্সা রেখে চা খাওয়ার জন্য চায়ের দোকানে যায়। বাদীর ছেলে চা খাওয়া শেষ করে একই তারিখ সকাল অনুমান ০৮.৪৫ ঘটিকার দিকে ঘটনাস্থলে এসে দেখে যে, বাদীর অটোরিক্সা নেই। বাদী ছেলে তাৎক্ষনিক ভাবে আশপাশে খোঁজাখুজি করে অটোরিক্সাটি না পেয়ে পুলিশের সহায়তা কামনা করেন।

বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম এর দৃষ্টিগোচর হলে তাঁর দিক-নির্দেশনায় ভোলা সদর থানা পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে এবং ২০ সেপ্টেম্বর ব্যাটারি চালিত অটোরিক্সা চোর চক্রের প্রধান আসামী নয়নকে (২১) কে আটক করতে সক্ষম হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, চোর চক্রটি বিগত কয়েক মাস যাবৎ কিং চাবী ব্যবহার করে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে আসছে। তাদের ব্যবহৃত কিং চাবী দিয়ে যে কোনো ব্যাটারি চালিত অটোরিক্সার লক খোলা সম্ভব। তারা চোরাই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা আলাদা ভাবে বিক্রয় করত।চোর চক্রটি অত্র চোরাইকৃত গাড়ী ছাড়াও বিগত দিনে আরো ১০টি অটোরিক্সা চুরি করেছে।

তার দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করত: চোর চক্রের সাথে জড়িত অন্যান্য ০৩ আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মোঃ নয়ন চাপরাশী(২১), সাং-পৌরবাপ্তা, ওয়ার্ড নং-০১, ডোমপট্টি, ভোলা পৌরসভা, ২। মোঃ মিলন ফরাজী(২৮), সাং-বাপ্তা, ওয়ার্ড নং-০৩, বোর্ডের ঘর, ৩। মোঃ সিদ্দিক মৃধা(২৮), সাং-চন্দ্রপ্রসাদ, ওয়ার্ড নং-০৭, ভেলুমিয়া ইউপি, ৪। মোঃ লিটন হাওলাদার(২৫),সাং-চর রমেশ, ওয়ার্ড নং-০১, ভেদুরিয়া ইউপি, সর্ব থানা ও জেলা-ভোলা ।

উক্ত চোর চক্রের সাথে অন্য কোনো চোর চক্র জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে, আসামী নয়নের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ইতিপূর্বেও চুরির মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com